গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা লীনা-র

    মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা লীনা-র

    0
    7
    ছবি সৌজন্যে :ফেসবুক
    রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, দিন দু’আগে ইস্তফা দিয়েছেন।
    তাঁর দেওয়া ইস্তফাপত্র গৃহীত হয়েছে কি না সে বিষয়ে কিছু জানেন না তিনি। কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। তবে সূত্রের খবর, আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন লীনা  গঙ্গোপাধ্যায়। তার জন্যই নাকি কমিশনের অফিসে বৈঠক ডেকেছেন। আরও জানা গিয়েছে, এই সাম্মানিক পদে একটানা ৯ বছর থাকা যায়।
    তার পর ওই পদ থেকে অবসর নিতে হয়। লীনা গঙ্গোপাধ্যায় গত ৯ বছর ধরে মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ছিলেন। সেই অনুযায়ী আগামী জুলাই মাসে তাঁর মেয়াদ সম্পূর্ণ হবে।