
ব্রিগেডের সভা থেকে ২০ মে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। মেহনতি মানুষের কথা মাথায় রেখে শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা।
ব্রিগেডের মঞ্চ থেকে সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেছেন চা বাগান, চটকল, কয়লাখনি, ইস্পাত কারখানার মানুষ ক্ষতিগ্রস্ত। শ্রমজীবী মানুষ এখন বিপন্ন। দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকার ১৪ বছর ধরে রাজ্যে লুঠপাট চালাচ্ছে। অন্যদিকে ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। ৩২ হাজার চাকরি ঝুলে আছে। ছাত্রযুবরা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে চলে যাচ্ছে। স্থায়ী কাজে অস্থায়ী, চুক্তিভিত্তিক শ্রমিক নেওয়া হচ্ছে। এই পদ্ধতি শ্রম আইনকে ভেঙে দিচ্ছে। একবার না, বারবার।
সব ক্ষেত্রে অস্থায়ী শ্রমিক, বাধ্য হয়ে তাঁরা কম মজুরিতে কাজ করছেন। আর এরপর কেন্দ্রীয় সরকার শ্রম কর কার্যকর করতে চলেছে।





