
ভোটের প্রচারে বেরিয়ে যজ্ঞে ঘি ঢেলেছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। আগে পুজোর উদ্বোধন কিংবা পুজো কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যেত না বাম নেতানেত্রীদের।
তবে ইদানিং নাস্তিকতার কড়া অবস্থান থেকে সরে আসছেন তরুণ প্রজন্ম। সেই ছবিই ধরা পড়েছে উত্তরপাড়ার ৭ নম্বর ওয়ার্ডে। সেখানে মারোয়াড়িদের একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে যজ্ঞে ঘৃতাহুতি দিয়েছেন মীনাক্ষী। প্রশ্ন উঠতে মীনাক্ষীর জবাব যার যেটা রুচি, সে সেটা করবে। তাঁর দল উত্তর দিতে শেখায়নি। সিপিএমের আরেক মুখ পানিহাটি কেন্দ্রের প্রার্থী কলতান দাশগুপ্ত সেখানকার মহোৎসবতলা ঘাটে শ্রীচৈতন্যদেবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। মহেশতলার শম্পা মির্জানগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেছেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে অভাব অভিযোগও শোনেন। এদিকে রবিবার আরও ১৪০টিরও বেশি আসনে প্রার্থা দিল হুমায়ুন কবিরের দল।
হাইভোল্টেজ ভবানীপুরে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হচ্ছেন পুনম বেগন। অন্যদিকে নন্দীগ্রামে হুমায়ুনের বাজি শহিদুল হক। হুমায়ুন কবির জানিয়েছিলেন তাঁর দল রাজ্যের ১৮২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৮ তারিখ মালদা, মুর্শিদাবাদ আসনে প্রার্থী ঘোষণা করেছিল হুমায়ুন।





