
দীর্ঘ ১২ বছর পর বীরভূমের নলহাটির কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূলকে হারিয়ে বিপুল জয়লাভ করেছে বাম-কংগ্রেস জোট। নলহাটি ১ নম্বর ব্লকের কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে রবিবার নির্বাচন ছিল।
সমবায় সমিতিতে মোট আসন ৩৭। ৩ হাজার ৫৮০ জন ভোটার ছিলেন। ২০টির মধ্যে ১৭ আসন নিজেদের দখলে রেখেছে বাম-কং জোট। বাকি ১৭টি আসন নিজেদের দখলে রেখেছে তৃণমূল। ক্ষমতা দখল হতেই এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে জয় বলে দাবি করেছে বাম- কংগ্রেস জোট।
স্থানীয় সিপিএম নেতা নাসিম শেখ বলেন,সমবায় ভোট ঘিরে দুর্নীতির একাধিক অভিযোগ ছিল। সঠিক নির্বাচন হলে সর্বত্র কয়থার ফল হবে। তবে তৃণমূলের তরফে এই সমবায় নির্বাচন নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







