
রাজ্যে তৃতীয় বিকল্পের সন্ধানে একই মঞ্চে মহম্মদ সেলিম, শুভঙ্কর সরকার, নওসাদ সিদ্দিকি আর দীপঙ্কর ভট্টাচার্যরা। সোমবার মৌলালি যুবকেন্দ্রে দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও শীর্ষক আলোচনায় একই টেবিলে সেই ছবি দেখেছে ভিড়ে ঠাসা কনফারেন্স হল।
যে প্রত্যেকেই সরব হয়েছিলেন মূলত কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিভিন্ন নীতনি নিয়ে। সাম্প্রদায়িক বিভাজন, ওয়াকফ বিলের বিরোধিতা ছাড়াও সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলেছেন বক্তারা।
রাজ্যে তৃণমূল আর বিজেপির দাপাদাপি কমাতে তৃতীয় শক্তির কথাও বলেছেন অনেকে। কংগ্রেস নেতা কানহাইয়া কুমার বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে।
