
এসআইআর নিয়ে জুডিশিয়াল আধিকারিক নিয়োগ নিয়ে নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় রাজ্যকেই কাঠগড়ায় তুলেছে বাম-কংগ্রেস।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, পশ্চিমবঙ্গ গত তিন মাস একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনের কাজ মানুষকে নিশ্চিন্ত করা। কিন্ত সরকার কতটা অপদার্থ হলে সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য কতটা অপদার্থ কমিশন হলে জুডিশিয়াল আধিকারিকদের নিয়োগ করতে হয়। এদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন, কম সময়ে এসআইআর প্রক্রিয়া মেটাতে গিয়ে বারংবার হোঁচট খাচ্ছে।
কম সময়ে এত বড় প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়েই কি ঘেঁটে ফেলছে কমিশন, বারবার সময় বাড়াতে হচ্ছে। নাকি রাজ্যের অসহযোগিতার কারণে দেরি হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরি।






