গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda বামফ্রন্টের সেচ দফতর অভিযানে ধুন্ধুমার মালদহ

    বামফ্রন্টের সেচ দফতর অভিযানে ধুন্ধুমার মালদহ

    0
    192
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বামফ্রন্টের সেচ দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদহে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের।
    মালদার গঙ্গা ভাঙন সমস্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি এবং বন্যা নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবিতে মালদা সেচ দফতরে ডেপুটেশন কর্মসূচি ছিল মালদা বামফ্রন্টের। সোমবার দুপুরে মালদা শহরের মিছিল করে বামফ্রন্ট নেতাকর্মীরা উপস্থিত হন গ্রীনপার্ক এলাকায় সেচ দফতরের সামনে। পরিস্থিতির সামাল দিতে গেটের সামনে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তৈরি করা হয়েছিল ব্যারিকেড। বামফ্রন্টের নেতাকর্মীরা সেই ব্যারিকেড ভাঙার পর অফিসের লোহার তৈরি প্রধান গেট ভেঙে ভেতর প্রবেশ করেন।
    সেখানেই বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড ও দলীয় ঝান্ডা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্ট নেতা কর্মীরা। এরপর তাদের দাবি সনদ সেচ দফতরের আধিকারিকের হাতে তুলে দেন। গত কয়েক সপ্তাহ ধরে মালদা জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গঙ্গা ও ফুলহর নদী ভাঙন।