
তমান্নার মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাম ছাত্রযুবদের এসপি অফিস অভিযানে ধুন্ধুমার কৃষ্ণনগর। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় আবর্জনা।
দুইপক্ষের ধস্তাধস্তিতে আহত হয়েছেন কয়েকজন। এক মহিলা কনস্টেবলও আহত হয়েছেন বলে খবর। কালীগঞ্জ উপনির্বাচনে গণনার দিন বোমায় ছিন্নভিন্ন হয়েছিল ছোট্ট তমান্নার দেহ। এই ঘটনায় এখনও অধরা ১৪ জন। মঙ্গলবার তমান্নার বিচারের দাবিতে পথে নামে এসএফআই-ডিওয়াইএফআই। মিছিল করে কৃষ্ণনগরে এসপি অফিস কাছে পৌঁছয় বিক্ষোভকারীরা। এরপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বাম ছাত্র যুবদের।
এরপর এসপি অফিসের সামনে অবস্থানে বসেন বাম ছাত্রযুবরা। এদিকে কালীগঞ্জে মৃত শিশুর মা জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের গ্রেফতার এবং যথাযথ শাস্তির দাবি তুলেছেন।








