
বামেদের থেকেও বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল। কলকাতায় এসে দাবি করেছেন দেবেন্দ্র ফড়নবীশ।
তাঁর কথায় এখন মুম্বই, মহারাষ্ট্রকে এখন দেশের ফিনান্সিয়াল কমার্শিয়াল ক্যাপিটাল বলে। কিন্তু এর আগে এই জায়গা ছিল কলকাতার। দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন বলেছেন দেশে বেশিরভাগ সফল নাগরিক বেশিভাগই তাঁদের জীবনের শুরুটা বাংলা থেকেই করেছেন। এক সময় জুট, স্টিল, ম্যানুফ্যাকচার সেক্টরে দেশের মধ্যে সেরা ছিল পশ্চিমবঙ্গ।
কিন্তু তৃণমূলের শাসনে সব স্তব্ধ হয়ে গিয়েছে। তার কথায় এই নির্বাচন কাউকে ক্ষমতা দেওয়ার ভোট নয়, এই ভোট ভবিষ্যত প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্যও।
