খাদ্য আন্দোলনকে স্মরণ বামেদের, পোস্ট মমতারও

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

খাদ্যের দাবিতে ১৯৫৯-র ৩১ অগাস্ট ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের জমায়েতে পুলিশের লাঠি, গুলিতে নিহতদের স্মরণ করেছে বামেরা।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সুবোধ মল্লিক স্কোয়ারে তাঁর বক্তব্যে সেদিনের ঘটনার স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন সেদিন শুধুমাত্র খাবারের দাবিতে মানুষের মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল। পুলিশের গুলিতে শতাধিক মানুষের মৃত্যু হয়। খাদ্য আন্দোলনের স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শহিদ নুরুল ইসলামের পরিবার সহ খাদ্য আন্দোলনের সব শহিদের শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন খাদ্যের অধিকার মানুষের চিরন্তন অধিকার। বিরোধীরা এই অধিকারকে সম্মান দেয় না বলে তাঁর খারাপ লাগা আছে। বামপন্থীরা খাদ্য আন্দোলনের ভান করেছিল। কিন্তু সরকারে থাকাকালীন মানুষকে অনাহারে মেরেছে। আমলাশোলের ঘটনা তার উদাহরণ। আর বিজেপি তো ভাষায় ও মারে, ভাতেও মারে।

সব টাকা দিল্লিতে আটকে তারা বাংলার মানুষকে উপোস করিয়ে শেষ করতে চায়। খাদে‍্যর অধিকারকে সম্মান জানিয়ে রাজ্য সরকার মানুষের খাদ্য সুরক্ষার জন্য যা করছে, তা দেশের মডেল।