সোমবার সংসদ অভিযানে যোগদান বামপন্থী ছাত্র-যুবদের 

0
14
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
সোমবার সংসদ অভিযানে যোগদান বামপন্থী ছাত্র-যুবদের। এসএফআই অল ইন্ডিয়া প্রেসিডেন্ট কমরেড আদর্শ এম সাজি এবং এসএফআই সর্বভারতীয় যুগ্ম সচিব কমরেড ঐশী ঘোষ অনির্দিষ্টকালের জন্য যন্তরমন্তরে অনশনে বসবেন।
একটি ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য্য। সোমবার সংসদ অভিযানে যোগদান বামপন্থী ছাত্র যুবদের। যদিও সোমবার সিজেপি-র সংসদ অভিযানের কোনও অনুমতি মিলবে না বলেও জানিয়েছে দিল্লি পুলিশ। যন্তরমন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি-র কর্মসূচিকে ‘অবৈধ’ বলে দাবি দিল্লি পুলিশের।অন্যদিকে, দিল্লির সফদরজং হাসপাতালে সোনম ওয়াংচুককে বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। সোনমকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি চেয়ে দিল্লি হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে ছিলেন তিনি।
তবে তাঁর স্থানান্তরিত করার আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ’ আন্দোলনের মঞ্চে উচ্চারিত হল বাংলার নাম।চিত্রপরিচালক সৌরভ পালোধি সদ্য তাঁর সিনেমা ‘অঙ্ক কি কঠিন’-র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। গতকাল তিনি ঘোষণা করেছিলেন, তাঁর জাতীয় পুরস্কার তিনি উৎসর্গ করছেন সোনাম ওয়াংচুককে। অভিজিৎ দীপকে-যেখানে সোনাম ওয়াংচুক অনশন করছিলেন সেই মঞ্চ থেকে সৌরভ পালোধিকে ধন্যবাদ জানালেন ককরোচ আন্দোলনের উদ্যোক্তারা।