গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata গাজায় ইজরায়েলের হামলা, প্রতিবাদে বাম ছাত্র-যুব 

    গাজায় ইজরায়েলের হামলা, প্রতিবাদে বাম ছাত্র-যুব 

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গাজায় ইজরায়েলের লাগাতার হামলার প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ দেখিয়েছে বাম ছাত্র-যুবরা। এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধর্মতলায়।
    শুক্রবার ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত মিছিল করেছে বাম ছাত্র-যুবদের সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। তবে বাম ছাত্র-যুবদের মিছিল মার্কিন দূতাবাসের আগেই  জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।
    এরপরই কার্যত ধস্তাধস্তি-বচসা শুরু হয়ে যায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। তারা দাবি জানান কেন ভারত সরকার হস্তক্ষেপ করছে না।