গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata কিছু লোক কোর্টে গিয়ে নিয়োগ আটকাচ্ছেন – মুখ্যমন্ত্রী

    কিছু লোক কোর্টে গিয়ে নিয়োগ আটকাচ্ছেন – মুখ্যমন্ত্রী

    0
    201
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ২১ হাজার শূন্যপদে নিয়োগ হচ্ছে না কিছু কিছু লোকের আদালতে চলে যাওয়ায় জন্য। শিক্ষক দিবসের অনুষ্ঠানে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তাঁর কথায় আইনি জটিলতায় নিয়োগ করা যাচ্ছে না। তিনি আরও বলেছেন ৫৬ হাজার শূন্যপদের মধ্যে ৩৫ হাজার ৭২৬ পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। আরও ২১ হাজার পদ খালি রয়েছে। কিন্তু কিছু লোকের কোর্টে যাওয়ার কারণে নিয়োগ দিতে পারছেন না। খোঁচা দিয়ে বলেছেন যাঁরা আইনকে বেলাইন করে দিয়েছেন, তাঁদের জন্য অন্যদের ফল ভুগতে হচ্ছে।

    যাঁরা চাকরি করতেন, যাঁরা আনটেন্টেড তাঁদের জন্য ভাবা হচ্ছে। তাঁদের কথা ভেবেই বয়সসীমা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে পারেন।