!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Technology ভিন্ন ধাঁচের ডিসপ্লে লেনোভোর নতুন ল্যাপটপে

    ভিন্ন ধাঁচের ডিসপ্লে লেনোভোর নতুন ল্যাপটপে

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আইএফএ টেক ট্রেডশো সেপ্টেম্বরেই ইউরোপে আয়োজিত হচ্ছে। এতেই সম্ভবত নতুন কিছু চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে লেনোভো।

    ফাঁস হওয়া কিছু তথ্য থেকে ধারণা পাওয়া যাচ্ছে কোন কোন প্রোডাক্টে এই মুহূর্তে নজর রয়েছে চীনা এ প্রযুক্তি জায়ান্টের।প্রযুক্তি তথ্য ফাঁসকারীদের মধ্যে নির্ভরযোগ্য নাম ইভান ব্লাস। তিনি যে ছবিটি শেয়ার করেছেন এতে একটি কনসেপ্ট ল্যাপটপ ডিজাইন দেখা গেছে।এর ডিসপ্লে ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট দুই ওরিয়েন্টেশনেই সেট করা সম্ভব। লেনোভো এ প্রজেক্টের নাম দিয়েছে,প্রজেক্ট পিভো।উল্লেখ্য লেনোভো আগেও অদ্ভুত ও পরীক্ষামূলক কিছু ল্যাপটপ তৈরি করেছে যেমন থিংকবুক ট্রান্সপারেন্ট ডিসপ্লে ল্যাপটপ বা থিংকবুক প্লাস জেন ৬-এর রোলএবল ডিসপ্লে।তবে এসব গবেষণা ও উন্নয়ন বা আরএন্ডডি প্রজেক্ট সবসময় কাস্টমারদের জন্য বাজারে আসে না।

    প্রজেক্ট পিভো-এর পোর্ট্রেইট মোড মোড প্রোগ্রামিং বা ওয়েবসাইট ও অ্যাপের মোবাইল ভার্সন দেখার জন্য বেশ কার্যকর হতে পারে কিন্তু এটি আসলেই কেনার মতো প্রোডাক্ট হবে কিনা তা এখনো অনিশ্চিত।