লোকালয়ে ৭ জনকে কামড়! চিতাবাঘকে পিটিয়ে খুন

0
2888
ছবি সৌজন্যে : নিজস্ব
চিতাবাঘের হামলায় জখম হয়েছেন এক শিশু-সহ সাত জন। পরে সেই চিতাবাঘটিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের শিশাবাড়ি সরুগাও গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দলগাঁও রেঞ্জের অধীনে শিশুবাড়ি সরুগাঁও গ্রামে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ ঢুকে পড়ে। চিতাবাঘটি প্রথমে একটি শিশুকে কামড়ে ধরে। শিশুটিকে ছাড়াতে তার বাবা চিতাবাঘের উপর ঝাঁপিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চিতাবাঘটি শিশুটিকে ছেড়ে অন্যান্যদের উপর আক্রমণ করে। চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তাঁরা কোদাল, লাঠি নিয়ে চিতাবাঘটিকে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ।
চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যান জলপাইগুড়ি বন দফতরের দলগাও রেঞ্জের বনকর্মীরা। মঙ্গলবার সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে খবর।