ইন্ডিয়া জোটের মুখ হোক মমতা বন্দ্যোপাধ্যায় : কল্যাণ 

0
119
ছবি সৌজন্যে : নিজস্ব
দিল্লিতে আপ-র পরাজয়ের পর আবারও ইন্ডিয়া জোটের নেতৃত্ব-র মুখ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিক। তাহলে আগামীতে যেসমস্ত রাজ্যে নির্বাচন রয়েছে সেখানে জয়ের মুখ দেখবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। আর সমস্ত দলগুলো মিলে একটা যদি গাইড লাইন তৈরী হয় সেটা সব শরিক যদি মানে তবে কিছু হবে আগামীদিনে, না হলে যেমন আছে তেমন চলবে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির কোনও জায়গা থাকবে না। ২০২৬ পশ্চিমবঙ্গে বিজেপি ৩০টিও আসন পাবে না। ওঁরা বিরোধী দলনেতা দিতে পারবে না। কল্যাণের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করে না।
যার ফলে যে যতই সমালোচনা করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দিনের পর দিন বেড়েছে।