গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata প্রাথমিকের পর এসএসসিতেও চাকরি ফিরুক: ব্রাত্য

    প্রাথমিকের পর এসএসসিতেও চাকরি ফিরুক: ব্রাত্য

    0
    60
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রাথমিকের পর এসএসসিতেও চাকরি ফিরক। ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের দাবি খারিজ হতেই মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
    পর্ষদ সভাপতি গৌতম পালকে সঙ্গে নিয়ে ব্রাত্য বসু জানিয়েছেন প্রাথমিকের পর এসএসসির যোগ্যদের হাতে নিয়োগপত্র তুলে দিলে একটা বৃত্ত সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী আরও বলেছেন ৫ মাস ধরে এই কেসের পিছনে মগজমারি করে গিয়েছেন। তার ফল বুধবার এসেছে। এই রায়ে প্রমাণ হয়েছে সরকার সবসময় শিক্ষকদের পাশে আছেন। সত্যের জয় হয়েছে। এই ৩২ হাজার শিক্ষক শিক্ষিকারা আবার মাথা উঁচু করে স্কুলে যেতে পারবেন। তাঁর দাবি যে পরীক্ষা ইতিমধ্যে হয়েছে তা স্বচ্ছভাবে হয়েছে।
    এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে শুভেচ্ছাও জানিয়েছেন ব্রাত্য বসু।