
দেশের ইতিহাসে প্রথমবার আইনি ঝামেলা থেকে সেনা পরিবারকে রক্ষা করতে অভিনব প্রকল্প চালু হচ্ছে দেশের বিচারব্যবস্থার তরফে। বিচারপতি ও আইনজীবীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের নাম নালসা বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫।
ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যকরী চেয়ারম্যান, বিচারপতি সূর্য কান্ত এই প্রকল্পের মূল হোতা। তিনিই সেনাকর্মীদের পরিবারকে আইনি সহায়তা দেওয়ার এই প্রকল্প ঘোষণা করেছেন। আগামী ২৪ নভেম্বর তিনি দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে দায়িত্ব নেবেন। সীমান্তে কর্তব্যরত সেনাকর্মীরা ঘরোয়া আইনি ঝামেলায় জড়িয়ে পড়লে তাঁদের আইনি সহায়তা দেবে নালসা।
সূত্রের দাবি, অপারেশন সিঁদুর চলাকালীনই এই ধরনের প্রকল্পের কথা ভাবেন বিচারপতি সূর্যকান্ত। সেনা আধিকারিকরা আত্মত্যাগে মানসিকভাবে আলোড়িত হয়ে ওঠেন তিনি। ওই প্রকল্পের উদ্বোধন হল কাশ্মীরে। তাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার।








