
ওয়াকফ বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চান, বলুক সবার সামনে। এমনই দাবি করেছেন করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। তিনি বলেছেন, অভিভাবক হিসেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জিতিয়েছেন।
ফলে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে কেউ যেনো লুকোচুরি না করে। পীরজাদা ত্বহা সিদ্দিকিরা বলেছেন অতীতে দেখা গিয়েছে সংসদ থেকে তৃণমূল ওয়াকআউট করায় কেন্দ্রীয় সরকারের বিল পাস করার সুযোগ পেয়ে গেছে। এবারও তেমনটা হলে সংখ্যালঘু সমাজ রাজ্য থেকে তৃণমূলকেই ওয়াকআউট করে দেবে। তাঁরা পরিষ্কার জানিয়েছেন এই বিল সংখ্যালঘু স্বার্থ বিরোধী। এই বিল কখনই সমর্থনযোগ্য নয়। তাই সংসদে সংগঠিতভাবে প্রতিবাদ করতে হবে।
অন্যদিকে ফিরহাদ হাকিমের মন্তব্যের সমর্থন করে ত্বহা সিদ্দিকীর বক্তব্য, তৃণমূলের যারা মন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন তারা পুরো বক্তব্য শোনেন নি। দলেই চক্রান্ত হচ্ছে ফিরহাদের বিরুদ্ধে।
