
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের আগেই দুর্গাপুরের সভা থেকে পুলিশকে নিরপেক্ষ হওয়ার বার্তা দিয়েছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
জনসভায় উপচে পড়া ভিড়ের উদ্দেশে মিঠুন চক্রবর্তী বলেছেন বুক চিতিয়ে লড়াইয়ের জন্য তিনি সঙ্গে আছেন। নেহেরু স্টেডিয়ামের সভায় তাঁর হুঙ্কার এবার মুখোমুখি লড়াই হবে। প্রশাসনের পক্ষপাতিত্ব এবং তৃণমূলে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন অভিনেতা। রীতিমত চ্যালেঞ্জের সুরে বলেছেন ভয় না পেতে, বিজেপি পাশে আছে। রাজ্যবাসীকে জবাব দেওয়ার জন্য তৈরি হতে বলেছেন।
দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে বিজেপির রাজনৈতিক সভা কার্যত আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশলের প্রস্তুতির মঞ্চ হয়ে উঠেছে।








