
ভোট হোক উৎসবের মেজাজে। রাজ্যবাসীকে বার্তা দিতে ট্রাম ঘুরবে শহরে।
নির্বাচন কমিশনের তরফে এমনই একটি উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ভোটারদের সচেতন করতে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত এই ট্রাম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন দুগাপুজোর সময় যেমন মানুষ কটাদিন উৎসবের মেজাজে থাকেন। তেমন ভোটের দিনেও ভয়মুক্ত পরিবেশে নিজের মতদান দিতে পারেন সেই চেষ্টা করছে নির্বাচন কমিশন। একই উদ্যোগ দেখা গিয়েছে গঙ্গার ওপারেও।
ভোটারদের সচতেন করতে এবং নতুন ভোটারদের উৎসাহ দিতে হাওড়া ব্রিজ থেকে রামকৃষ্ণপুর ফেরিঘাট পর্যন্ত সাইকেল র্যালির মাধ্যমে প্রচার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে হোক গণতন্ত্রের উৎসব, এমনই বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
