গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National গাজায় যুদ্ধ বন্ধ হোক, শান্তির বার্তা জয়শংকরের

    গাজায় যুদ্ধ বন্ধ হোক, শান্তির বার্তা জয়শংকরের

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স

    যুদ্ধ-সহ বিভিন্ন কারণে গোটা বিশ্ব যখন অশান্ত, তখন ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে শান্তির বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। গাজায় চলা দীর্ঘ যুদ্ধেরও অবসান চেয়েছে নয়াদিল্লি। অন্যদিকে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারেরও ডাক দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর।

    নয়াদিল্লিতে ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে জয়শংকর বলেছেন, আমরা যা প্রত্যক্ষ করছি তা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একগুচ্ছ গুরুতর প্রতিবন্ধকতা। মধ্যপ্রাচ্যের সংঘাতের গাজা প্রসঙ্গে তিনি বলেছেন, গাজার ভয়াবহ পরিণতি গোটা বিশ্ব দেখেছে। সেখানে অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক। স্থায়ীভাবে শান্তি ফিরুক।প্যালেস্তাইনের ক্ষেত্রে ভারত যে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে,সে কথাও স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। অন্যদিকে, পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথগুলিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ঝুঁকির কথাও তুলে ধরেছেন তিনি।

    এস জয়শংকর বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হরমুজ প্রণালী ও লোহিত সাগর-সহ আন্তর্জাতিক জলপথগুলিতে বাধাহীনভাবে জাহাজ চলাচল প্রয়োজন। তাঁর মতে, এই সংকটগুলি বেছে বেছে নিরাময়ের পরিবর্তে ধারাবাহিক সম্পৃক্ততা প্রয়োজন। তিনি আরও বলেছেন, স্থিতিশীলতা বেছে বেছে স্থাপন করা যায় না এবং শান্তি খণ্ড খণ্ডভাবে আসে না।আন্তর্জাতিক আইন মেনে চলা, নিরীহ নাগরিকদের সুরক্ষিত রাখা এবং সরকারি পরিকাঠামোর উপর আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।