গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল

    দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল

    0
    70
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আর আন্দোলন করবেন না।

    নির্বাচনটা হতে দিন, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দিন। বুধবার দুপুরে গড়েয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন তিনি। পিআর পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেছেন, পিআর পদ্ধতি এখনও সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝে না, সে পদ্ধতি দিয়ে কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে।

    তাই পিআরের দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে। জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অতীতে সরকারে ছিলেন তাই সরকার কিভাবে পরিচালনা করতে হয় তাঁরা জানেন।