
বিজেপিকে ভারত থেকে তাড়ানোর যুদ্ধ শুরু হোক বাংলার মাটি থেকে। নির্বাচনী জনসভা থেকে এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, বিজেপি লোকসভায় পরাস্ত হয়েছে, এ বার মাটিতে হবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অন্যদের সমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে, একার কোনও ক্ষমতা নেই বিজেপির। বিজেপির থেকে সাবধানে থাকার জন্য সতর্ক করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার নিয়ে সরব হয়েছেন তিনি। বলেছেন, ভিন রাজ্যের বহু শ্রমিক আছে। তাঁদের অসম্মান করা হয় না।
অথচ বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হয়। তারপরেও বাংলা এসে ভোট চায়। লজ্জা করে না।
