গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology ‘চিঠি ডটমি’ সাড়া ফেলেছে

    ‘চিঠি ডটমি’ সাড়া ফেলেছে

    0
    193
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    চিঠি লেখার চল আজকাল নেই বললেই চলে। তবে সম্প্রতি চিঠি চর্চায় এসেছে একটি অ্যাপের মাধ্যমে। অ্যাপটিতে চিঠি নোটপ্যাডে লিখলেও তা পুরোনো দিনের কাগজ ও হাতে বল পয়েন্ট লেখার ফন্টে চলে আসবে।

    অল্প কয়েকদিনেই স্যোশাল মিডিয়ায় সাড়া ফেলে দেওয়া এই চিঠি ডটমি নামের অ্যাপের মাধ্যমে প্রিয়জনকে চিঠি লেখা যাবে নিজের নাম, পরিচয় গোপন রেখে। সব মিলিয়ে চিঠি ডটমি নামে অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রকাশের অল্পদিনেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।এরই মধ্যে প্রায় ৫০ হাজারবার অ্যাপটি ডাউনলোড হয়েছে। ১০ লাখেরও বেশি চিঠি প্রকাশ বা পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে।অন্যান্য অ্যাপের থেকে এই অ্যাপের বিশেষত্ব হলো, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরানো দিনের মতো কাগজে, হাতে লেখা অক্ষরের মতোই নোটপ্যাডের মাধ্যমে আপনি চিঠি লিখতে পারবেন। চিঠির কাগজ ও হাতের লেখার বিভিন্ন ডিজাইন অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। এর জন্যে প্রথমে ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে ,চিঠি.মি, লিখে সার্চ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। নিজের নামে একটি লিঙ্ক শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়ায়। এখানে নিজের পরিচিতরা এখানে ঢুকে আপনাকে চিঠি লিখবেন। তবে এখানে লেখকের নাম বা পরিচয় কিছুই দেখতে পাবেন না। তবে যদি তিনি নিজের পরিচয় দিতে চান তাহলে তিনি দিতেই পারেন। সেক্ষেত্রে অবশ্য এটি আর বেনামি থাকবে না। তবে আপনার সম্পর্কে অন্যেরা কী ধারণা রয়েছে অতি সহজে তা জানতে পেরে যাবেন আপনি।প্রসঙ্গত, যে কোনও অ্যাপ ব্যবহারের আগেই সতর্ক হোন।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই সেখানে সামিল হবেন, এটি ঠিক নয়। আপনার ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকিশন ব্যবহার করুন। যে কোনও লিঙ্কে ক্লিক করার আগে ভালোভাবে দেখে নিন।