হার্ভার্ডকে পাঠানো চিঠি ‘ভুলবশত’

0
136
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বনাম মার্কিন সরকারের লড়াইয়ে নাটকীয় মোড়। নাতি পরিবর্তনের নির্দেশ দিয়ে ওই বিশ্ববিদ্যালয়কে গত ১১ এপ্রিল ভুলবশত চিঠি পাঠানো হয়েছিল বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। জানা গিয়েছে, চিঠিটি পাঠিয়েছিলেন হেলথ অ্যান্ড হিউমরন সার্ভিসেশের শন কেভেনি।
কিন্তু সূত্র বলছে, কেনেভির কাছে চিঠি পাঠানোর কোনও অনুমোদন ছিল না। হোয়াইট হাউসের কয়েকজন মনে করছেন আগ বাড়িয়ে এই চিঠি পাঠানো হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। সম্প্রতি দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে নীতি পরিবর্তনের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছিল মার্কিন প্রশাসন।
না মানলেই অনুদান বন্ধের হুশিয়ারি দেওয়া হয়েছিল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান পিঠ বাঁচাতে নির্দেশিকা মেনে নিলে মাথা নত করেনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।