কাশ্মীরিদের ফেরাতে বিদেশমন্ত্রীকে চিঠি ‘জেলবন্দি’ সাংসদের 

0
60
ছবি সৌজন্যে : এক্স

গৃহযুদ্ধে বিধস্ত ইরানে আটকে পড়া কাশ্মীরি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তিহার জেল থেকে চিঠি লিখলেন জম্মু কাশ্মীরের বারামুল্লার সাংসদ আব্দুল রশিদ শেখ।

ইরানে আটকে পড়া ছাত্রদের নিরাপদে দেশে ফেরানোর ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে তিনি লিখেছেন , দুর্ভাগ্যজনকভাবে ইরানের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শতাধিক কাশ্মীরি যাদের বেশিরভাগই ছাত্র তাদের উদ্ধার করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হচ্ছে। গৃহযুদ্ধে ইরান কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যা শেষ হওয়ার নামই নেই।

দেশে তাদের পরিবার পরিজনরা দুশ্চিন্তায় দিন অতিবাহিত করছে। জেলে থাকার কারণে আমি আপনার সাথে সশরীরে দেখা করতে পারছি না এবং আপনাকে ফোন করতে পারছিনা। উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। চিঠিটি ১৫ ই জানুয়ারি তিহার জেল থেকে লেখা হয়েছে। বর্তমানে ইরানে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে।ইরানের প্রশাসন আমেরিকা ও ইসরায়েলকে মৃত্যু মিছিলের জন্য দায়ী করেছেন।