
`রবার্ট লেভানডফস্কি দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন। শেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে যা করতে পারেননি, তা করেছেন পোলিশ ফরোয়ার্ড। সিজনের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন তিনি।সব মিলিয়ে ১১ ম্যাচে ১২ গোল করেছেন রবার্ট লেভানডফস্কি।
লেভার হ্যাটট্রিকে আজ আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে কাতালানদের সঙ্গে কোনো জায়গাতেই পেরে উঠেনি আলাভেস।ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডফস্কি। শুরুটা করেন ৭ মিনিটে। রাফিনিয়ার ক্রস থেকে শুধু মাথা ছুঁইয়ে দেন বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলেও দুজনের যুগলবন্দি। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাঁ প্রান্ত থেকে বল বাড়ালে ফাঁকে বাড়ে বল জড়িয়ে দেন লেভা। আর ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হ্যাটট্রিক গোলে সাহায্য করেন এরিক গার্সিয়া।পরে আরও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। অন্যদিকে গোল শোধ দেওয়ার বেশ কটি সুযোগ পেলেও পোস্ট এবং বার্সেলোনার গোলরক্ষক ইনাকি পিনা আলাভাসের সামনে প্রাচীর হয়ে দাঁড়ায়। ৩-০ ব্যবধানের জয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সা।অন্যদিকে ২ ম্যাচ কম খেলে ২১ পয়েন্টে নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
