
কোচের প্রতি ক্ষোভ ফুটে উঠেছিল রবের্ত লেভানদোভস্কির বিদায়ী বার্তাতেই। জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্তের পেছনের ঘটনাপ্রবাহও এবার বিস্তারিত তুলে ধরলেন পোল্যান্ডের অভিজ্ঞ ফরোয়ার্ড। বিশ্বাস ভঙ্গের দায়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি কোচকে।পোলিশ ফুটবলের সাম্প্রতিক নাটকীয় পালাবদলের পরবর্তী প্রতিক্রিয়া এটি।
পোলিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, জাতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন কোচ মিখাও প্রবিয়েশ। ২০১৪ সাল থেকে অধিনায়কত্ব করে আসা লেভানদোভস্কির জায়গায় দায়িত্ব পান অভিজ্ঞ মিডফিল্ডার পিয়ত্র জেলিনস্কি।নেতৃত্বে বদলে ঘোষণার ৩৯ মিনিট পর সোশ্যাল মিডিয়ায় লেভানদোভস্কি জানান, এই কোচ যতদিন দায়িত্বে আছেন, ততদিন জাতীয় দলে খেলবেন না তিনি।বিশ্বকাপের যখন আর এক বছরের মতো বাকি,বিশ্বকাপ বাছাই উতরানোর চ্যালেঞ্জ দলের সামনে, তাঁর এমন বিদায় জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। তবে লেভানদোভস্কি সরাসরি দায় দিয়েছেন কোচকেই। তাঁর মতে, যোগাযোগের প্রক্রিয়ায় প্রাপ্য সম্মান তাকে দেওয়া হয়নি।তাঁর কথায়,দু’-এক বছর নয়, ১১ বছর ধরে এই আর্মব্যান্ড পরছেন, জাতীয় দলের হয়ে খেলছেন ১৭ বছর ধরে।লেভানদোভস্কির ধারণা ছিল,এই ধরনের ব্যাপারগুলি ভিন্নভাবে সামলানো হয়। বিশেষ করে, পিঠেপিঠি আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, ওই ম্যাচ শেষে পরবর্তী ট্রেনিং ক্যাম্প অনেক দিন পরে।এত তাড়াহুড়ো কেন? স্রেফ ফোনে যোগাযোগ করা হয়েছে লেভানদোভস্কির সঙ্গে। এই ব্যাপারটি তো এমন হওয়ার কথা নয়! তারপরেই তিনি অভিযোগ করেছেন,কোচ তাঁর ভরসার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন।
তিনি সবসময় জাতীয় দলের হয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, সবসময় তাঁর কাছে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এবার যা হলো, তাকে কষ্ট পেয়েছেন।উল্লেখ্য,পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ,১৫৮ এবং সবচেয়ে বেশি গোলের, ৮৫ রেকর্ড লেভানদোভস্কির। দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার তো বটেই, অনেক বছর ধরে পোল্যান্ডের একমাত্র বিশ্ব তারকাও রবের্ত লেভানদোভস্কি।
