জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এলজিবিটিকিউরা

0
155
LGBTQUs can open joint bank accounts
LGBTQUs can open joint bank accounts
এবার থেকে ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এলজিবিটিকিউ সম্প্রদায়ের নাগরিকরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা সেখানে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কাউকে নমিনি হিসাবেও নথিভুক্ত করাতে পারেন।
কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। একই বয়ানে বিবৃতি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্কও। অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, কেন্দ্র স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কোনও সদস্যের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। সমকামী সম্পর্কে থাকা সঙ্গীকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনিও করতে করা যাবে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেন্দ্রের তরফে কোনও বাধা বা নিষেধাজ্ঞা নেই।কেন্দ্রেরও আগে অবশ্য এই বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের প্রত্যেক ব্যাঙ্ককে আরবিআইয়ের তরফে জানানো হয়, এলজিবিটিকিউ সম্প্রদায়ের সকলকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিতে হবে। তবে ২০১৫ সাল থেকেই আরবিআই এই সুযোগের ব্যবস্থা করেছে। অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে মহিলা এবং পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের বিকল্প রাখতে নির্দেশ দিয়েছিল আরবিআই।