সুরুচির পুজোর মাঠ ফেরত চেয়ে চিঠি এলআইসি-র

0
25
ছবি সৌজন্যে : ফাইল

কলকাতার হাইপ্রোফাইল ক্লাব সুরুচি সংঘের দুর্গাপুজো ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই ক্লাবের বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ উঠেছে।

দ্রুত জমি এবং বেআইনিভাবে গড়ে ওঠা ক্লাবঘর খালি করার নোটিস দিয়েছে এলআইসির তরফে। এলআইসি-র তরফে নিউ আলিপুর থানায় দায়ের করা হয়েছে। অভিযোগ তাদের ২১ কাঠা জমি দখল করে দুর্গাপুজো করত ওই ক্লাব। এলআইসির তরফে জানানো হয়েছে ১৮ জুলাইয়ের মধ্যে ক্লাবের জায়গা খালি করতে হবে। সেই মর্মে দেওয়ালে একটি নোটিসও সাঁটিয়ে দেওয়া হয়েছে। নোটিসে জানানো হয়েছে নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ করা হবে। নিউ আলিপুরে প্রতিবছর জাঁকজমক করে দুর্গাপুজো হয় সুরুচি সংঘের উদ্যোগে। ওই ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। ক্লাবের সচিব ছিলেন স্বরূপ। তিনি এখন জেলে রয়েছেন। অভিযোগ ক্লাবের পুজো যে জমিতে হত, তা আদতে এলআইসির। বিমা সংস্থার ২১ কাঠা জমি দখল করে ওই পুজো চলত বলে অভিযোগ।

এই নিয়ে আলিপুর থানার দ্বারস্থ হয়েছিল এলআইসি। তাদের অভিযোগ বেশ কয়েকবার ক্লাব কর্তৃপক্ষের কাছে জমি ফেরত চেয়েও লাভ হয়নি।