মিথ্যাচার সিবিআই-র, বিস্ফোরক নির্যাতিতার বাবা-মা 

0
155
ছবি সৌজন্যে : নিজস্ব
সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই-র আধিকারিকরা যেভাবে মিথ্যা বলেছেন, সেটা দেখে চমকে উঠেছেন। আর জি করের নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে সিবিআইয়ের যোগাযোগ রাখা মন্তব্যের এভাবেই পাল্টা দিয়েছেন নির্যাতিতার বাবা-মা।
তাঁদের বক্তব্য, আদালতে সিবিআই বলেছে, ওঁনারা নাকি সব সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু কোথায় যোগাযোগ। একরাশ ক্ষোভ উগড়ে বলেন, সিবিআই-র তরফে বলা হয়েছিল যে চার্জশিট জমা দেওয়ার আগে তাঁদের জানাবে। কিন্তু কিছু জানায়নি। এমনকী সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে, সে নিয়ে বারবার মেসেজ করে জানতে চাওয়া হলেও কিছু জানায়নি। তাঁদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রেখে আদালতে মিথ্যে কথা বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরজিকর মামলার শুনানি তিন মাস পিছিয়ে যাওয়ায় তারা যে কিছুটা হতাশ তাও স্পষ্টাস্পষ্টি বলেছেন নির্যাতিতার বাবা-মা। তবে এও জানিয়েছেন, লড়াই ছাড়ছেন না তাঁরা।