কন্নৌর জেল থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি গ্রেফতার

0
124
ছবি সৌজন্যে : এক্স
কন্নৌর সেন্ট্রাল জেলের পাঁচিল টপকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি গোবিন্দাচামি-কে কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ ও খুনের দায়ে যাবজ্জীবন সাজা কাটছে সে।
কেরালা পুলিশ জানিয়েছে, শুক্রবার তালাপ এলাকায় ন্যাশনাল স্যাম্পেল সার্ভে বিল্ডিংয়ের পিছনের একটি কুয়ো থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা পুলিশকে জানান, কালো জ্যা প্যান্ট পরা একজনকে তিনি পালাতে দেখেছেন।
সেই সূত্র কাজে লাগিয়েই ওই কুয়ো থেকে ওই বন্দিকে গ্রেফতার করেছে পুলিশ। কেরালার শোরনরের মানজাক্কাড এলাকার বাসিন্দা ২৩ বছরের এক মহিলাকে প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ধর্ষণের খুন করেছিল কুখ্যাত দুষ্কৃতী গোবিন্দাচামি। ২০১১ সালের ১ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে। ২০১১ সালে তাকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছিল আদালত।