পুলিশ হেফাজতে লিফটম্যান-নিরপত্তাকর্মীরা

0
47
ছবি সৌজন্যে : নিজস্ব

আর জি কর কাণ্ডে গ্রেফতার ৩ লিফটম্যান এবং ২ নিরাপত্তারক্ষীকে ২৭ মার্চ পর্যন্ত ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। শনিবার অভিযুক্তদের শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল।

আদালতে নিহতের পরিবারের আইনজীবী দাবি করেছেন যখন অরূপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার বেসমেন্টে আটকে ছিলেন তখন একতলায় থাকা আত্মীয়রা বিভিন্নজনের কাছে সাহায্য চাইছিলেন। সেই সময় তিন ব্যক্তি নিজেদের লিফটম্যান বলে পরিচয় দেন। ওই তিনজনের একজন ওপরে চলে যান। তারপর তিনিই হয়ত আচমকা উপর থেকে লিফটি অন করে দেন বলে সন্দেহ পরিবারের। পাশাপাশি তাঁর আরও অভিযোগ লিফটিতে আগের থেকেই সমস্যা ছিল। তারপরেও লিফটি ব্যবহার করা হচ্ছিল। হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষী, পুলিশ এবং আধাসেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। গ্রেফতার হওয়া ৫ জনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি আইনজীবী। এরপরেই গ্রেফতার হওয়া ৫ জনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

একইসঙ্গে যেখান থেকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়েছিল, বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। লিফটের রক্ষণাবেক্ষণের অভাব ছিল কিনা সেই বিষয়টি দেখছেন লালবাজারের গোয়েন্দা বিভাগ ও টালা থানার হোমিসাইড বিভাগ।