
ডিআই অফিসে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা বলপ্রয়োগ করেছে। শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা প্রসঙ্গে অদ্ভূত সাফাই দিয়েছেন মুখ্যসচিব।
কসবায় ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে চর্চা শুরু হতেই কলকাতা পুলিশের সিপি এবং এডিজি আইনশৃঙ্খলাকে সঙ্গে নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখান থেকেই মুখ্যসচিব বলেছেন কলকাতা এবং জেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। অনেক জায়গায় শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন। রাজ্য সরকার সবরকম চেষ্টা করছে। তবে বুধবার যা ঘটেছে সেটা বাঞ্ছনীয় নয় বলেও মুখ্যসচিবের দাবি ডিআই অফিসে সরকারি সম্পত্তি নষ্ট করারও চেষ্টা হয়েছে।
পুলিশের ওপরেও হামলা হয়েছে। ডিআই অফিসের তালা ভাঙার চেষ্টা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হালকা বলপ্রয়োগ করা হয়েছে। তাঁর কথায় এটা কারও কথায়, কোনও উস্কানিতে এটা হতে পারে।








