গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata শনিবারও শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি

    শনিবারও শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি

    0
    147
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বর্ষা বিদায়ের সময় উপস্থিত হলেও শুক্রবারের পর শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবেই এই বিক্ষিপ্ত বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সতর্কতা জারি রয়েছে শনিবারও।
    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং মাঝেমাঝে বজ্রপাত হতে পারে। আপাতত সোমবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে। তার পর আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমে যাবে দক্ষিণে।
    উত্তরবঙ্গের ক্ষেত্রে আর কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। সব জেলাতেই শনিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তার পর উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো।