গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সোম-মঙ্গলে কলকাতা সহ দক্ষিণে বৃষ্টি

    সোম-মঙ্গলে কলকাতা সহ দক্ষিণে বৃষ্টি

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শীত কাটিয়ে হালকা গরম পড়তেই এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি না হলেও সোমবার এবং মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায়।

    সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়ায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

    বৃষ্টির হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। তার পরের ৬ দিনের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।