গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National হরমুজে মহাসংকট, ট্রাম্পের সঙ্গে মোদির কথা

    হরমুজে মহাসংকট, ট্রাম্পের সঙ্গে মোদির কথা

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    হরমুজ প্রণালী অবরুদ্ধ করেছে আমেরিকা, ফলে পৃথিবীর গুরুত্বপূর্ণ এই জলপথে ঘোর সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৪০ মিনিট ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতবাসী তাঁকে ভালোবাসে। এদিকে,দীর্ঘ একমাসেরও বেশি রক্তাক্ষয়ী যুদ্ধের পর সাময়িক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান-আমেরিকা। রফাসূত্র বের করতে সম্প্রতি ইসলামাবাদে দু’পক্ষ আলোচনায় বসে। কিন্তু তা ব্যর্থ হয়। তারপরই হরমুজ অবরুদ্ধ করতে তোড়জোড় শুরু করে দেয় আমেরিকা। ফলে হরমুজের আকাশে ঘনাতে থাকে কালো মেঘ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে ইরান অভিযানে আমেরিকা তাদের প্রাথমিক লক্ষ্যসমূহ অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন এখন ইসলামিক প্রজাতন্ত্রটির বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান গুটিয়ে নিতে প্রস্তুত। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতে, বড় ধরনের সফল আলোচনার মাধ্যমেই এই প্রক্রিয়ার সমাপ্তি টানা এখন ওয়াশিংটনের অগ্রাধিকার।