গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata রবিবার থেকে বৃষ্টি, দহনজ্বালায় স্বস্তির পূর্বাভাস

    রবিবার থেকে বৃষ্টি, দহনজ্বালায় স্বস্তির পূর্বাভাস

    0
    156
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। হাসফাস পরিস্থিতিতে অবশেষে এল স্বস্তির  পূর্বাভাস।
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই বষ্টি নামতে পারে। ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বষ্টির ফলে তাপমাত্রাও আবার কমবে। রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বষ্টি শুরু হয়ে যাবে। দু-একটি জেলায় বষ্টি হতে পারে শনিবারও। কলকাতায় সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
    রবিবার এবং সোমবার শহরে হালকা থেকে মাঝারি বষ্টি, বজ্রপাত এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস  হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ।