
বজ্রপাতে সিআরপিএফ জওয়ান সহ পাঁচজনের মৃত্যুতে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে ছত্তীসগঢ়ে। জানা গিয়েছে, ছত্তিশগড়ের রায়পুর থেকে ৩৩০ কিলোমিটার দূরে দান্তেওয়াড়া বাসোর অঞ্চলে সিআরপিএফ জওয়ানরা প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন।
আর তখনই মারাত্মক বাজ পড়ে। বজ্রবিদ্যুৎ–সহ সেই বাজ পড়ে তিনজন সিআরপিএফ জওয়ান মারা যান। তবে সাধারণ মানুষও দু’জন এই বাজের জেরে মারা গিয়েছেন। ফলে মোট পাঁচজন দু’দিনে বাজ পড়ে মারা যান। এছাড়া বৃহস্পতিবারও একইরকম ঘটনা ঘটেছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় একজন সিআরপিএফ জওয়ান বজ্রপাতে মারা গিয়েছেন। তার সঙ্গে দু’জন সাধারণ মানুষও এই একই কারণে মারা গিয়েছেন। ক্রমশ এই মৃত্যুর সংখ্যা বাড়ছে। যার ফলে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে এখানে।









