গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জুবিনের মত কংগ্রেসও জনগণকে ঐক্যবদ্ধ করে : রাহুল 

    জুবিনের মত কংগ্রেসও জনগণকে ঐক্যবদ্ধ করে : রাহুল 

    0
    28
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    অসমে বিশ্বনাথ জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখে শোনা গেল অসমের ভূমিপুত্র তথা প্রখ্যাত প্রয়াত গায়ক জুবিন গর্গের নাম। বিজেপি সরকারকে কার্যত তুলোধনা করে তিনি বলেন, কংগ্রেস জুবিন গর্গের মতো জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করে।
    অসমের ভূমিপুত্র ছিলেন জুবিন গর্গ। যিনি অসম মানুষের জন্যে সারাজীবন পরিশ্রম করেছেন। সবসময় তাঁদের দুঃখে পাশে থেকেছেন। অসমবাসীদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছেন। অসমের জন্যে অনেক কিছু করেছেন। অনেক দুঃখী বাচ্চাকে দত্তক নিয়েছেন।
    অসমকে ঐক্যবদ্ধ করতে সারাজীবন কাজ করে গিয়েছেন, কিন্তু তিনি কখনও কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। কংগ্রেসের দর্শনও ঠিক তেমনই, ঘৃণার বিরুদ্ধে ভালবাসা ছড়িয়ে দেওয়া। কংগ্রেসও ঠিক তেমনই জুবিন গর্গের মতো, জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করে। কারো বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেয়না। যেটা বর্তমানে বিজেপি সরকার করছে। উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল অসমে ১৯৬ আসনে একদফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি সরকার হঠানোর জন্যে সেই রাজ্যে লাগাতার প্রচার চালাচ্ছে কংগ্রেস।