গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology লিংকডইন : চাকরির খোঁজ দিতে এআই

    লিংকডইন : চাকরির খোঁজ দিতে এআই

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চাকরিপ্রার্থীদের জন্য চাকরির পদের নাম ও স্থানের বাইরে আরও ভালো নতুন চাকরি খুঁজে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার করবে লিংকডইন।পেশাদারদের জন্য নেটওয়ার্কিং সাইটটি বলেছে,এআইচালিত তাদের নতুন এই চাকরি খোঁজার ব্যবস্থা ইউজারদেরকে তাদের পছন্দের চাকরি সঠিকভাবে খুঁজে বের করতে সাহায্য করবে,যেখানে লোকেশন,ইন্ডাস্ট্রি ও পদের নাম ফিল্টার ব্যবহার না করে সরাসরি যা খুঁজছেন তা লিখে সার্চ করতে পারবেন তারা।

    মাইক্রোসফটের মালিকানাধীন সার্ভিসটি বলেছে, এর মানে হচ্ছে ইউজাররা এখন চাকরি খোঁজার জন্য বাক্যবন্ধ ব্যবহার করতে পারবেন। যেমন,ফ্যাশনে এন্ট্রি-লেভেল ব্র্যান্ড ম্যানেজার পদ খুঁজে দিন বা,স্থায়ী চ্যালেঞ্জ সমাধান করতে ভালোবাসেন এমন বিশ্লেষকদের জন্য চাকরি’র মতো বাক্যাংশ ব্যবহার করে চাকরি খুঁজতে পারবেন।উল্লেখ্য চাকরির বাজারে এআই কী প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বেগের মধ্যেই এমন আপডেট দিয়েছে লিংকডইন।এআই ভবিষ্যতে অনেক প্রশাসনিক চাকরি মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারে এমন আশঙ্কা রয়েছে বলে দাবি করা হচ্ছে।গত সপ্তাহে এক সমীক্ষায় উঠে এসেছে, প্রতি চারজনের মধ্যে একজন কর্মী ভীত যে, তাদের চাকরি হারানোর কারণ হতে পারে এআই এবং পাঁচ জনের মধ্যে একজন উদ্বিগ্ন থাকেন এই ভেবে যে, এআই ভুল করতেই পারে।

    তবে লিংকডইন-এর জারা ইস্টন বলেছেন,কোম্পানি বিশ্বাস করে,এ প্রযুক্তি মানুষের জন্য নতুন চাকরি ও ক্যারিয়ারের পথ খুঁজে পাওয়াকে সহজ করে তুলবে, বিশেষ করে তাদের বেলায়, যারা নতুন চাকরি ও পদ এলেও সেগুলো খোঁজা বা বিষয়গুলো তাদের বুঝতে পারার জন্য কঠিন হবে বলে মনে করেন।