গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports মেসি-সুয়ারেজের নতুন যাত্রা

    মেসি-সুয়ারেজের নতুন যাত্রা

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বার্সেলোনার সোনালি দিনের জুটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ এবার যৌথভাবে উরুগুয়েতে একটি পেশাদার ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করছেন। ডিপোর্তিভো এলএসএম নামে এই ক্লাবটি উরুগুয়ের চতুর্থ বিভাগে খেলবে।২০১৮ সালে সুয়ারেজ তার জন্মভূমি উরুগুয়ের সিউদাদ দে লা কোস্টা-
    তে ডিপোর্তিভো এলএস নামে এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন।

    স্থানীয় প্রতিভা বিকাশ ও সমাজসেবামূলক প্রকল্পের মাধ্যমে এটি গড়ে উঠেছে।সুয়ারেজ ক্লাবটির পুনরায় নামকরণের ঘোষণা করেছেন, যেখানে এম, যুক্ত করা হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক মেসির সম্মানে। নতুন নাম দেপোর্তিভো এলএসএম। মেসি আনুষ্ঠানিকভাবে অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন এই ক্লাবের।রিপোর্ট অনুযায়ী, এই ক্লাবটি উরুগুয়ের চতুর্থ বিভাগের লিগ থেকে খেলা শুরু করবে।সুয়ারেজ ও মেসি চান যে দলটি ২০২৫ সাল থেকে আনুষ্ঠানিক ম্যাচে অংশগ্রহণ করুক।সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় সুয়ারেজ বলেছেন, দেপোর্তিভো এলএস একটি পারিবারিক প্রকল্প, একটি স্বপ্ন যা ২০১৮ সালে শুরু হয়েছিল।

    এখন আমাদের ৩,০০০-এর বেশি সদস্য ও পরিকাঠামো রয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবটিকে উরুগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাঠামোর মধ্যে নিয়ে আসার,যুব দল ও পেশাদার স্তর উভয় ক্ষেত্রেই।