
লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে গত সিজনে ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার ,এমএলএস চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইন্টার মায়ামি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন সিজনে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামার কথা দলটির। তবে সিজন শুরুর আগেই চোটে পড়েছেন লিওনেল মেসি। এক বিবৃতিতে হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।ক্লাবটি জানিয়েছে, মেসির হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান লেগেছে এবং তিনি কবে নাগাদ অনুশীলন ও ম্যাচে ফিরবেন, তা নির্ভর করবে চোট কত দ্রুত সেরে ওঠে তার ওপর। আরও কিছু মেডিক্যাল পরীক্ষার পরই ইনজুরির মাত্রা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।মেসির চোটের কারণে স্থগিত করা হয়েছে মায়ামির প্রাক- সিজন প্রস্তুতির শেষ ম্যাচ। ১৩ ফেব্রুয়ারি পুয়ের্তো রিকোয় ক্লাব ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালোর বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল মায়ামির।সেটি এখন ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ম্যাচ বাতিলের ঘটনায় এক ভিডিও বার্তায় মেসি বলেছেন, পুয়ের্তো রিকোর সেই মানুষদের কাছে দুঃখ প্রকাশ করছেন, যারা তাঁদের অনুশীলন সেশন ও ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।ইকুয়েডরে তাঁদের শেষ ম্যাচে তাঁর মাংসপেশিতে টান লাগে। সে কারণে তাঁকে আগেভাগেই মাঠ ছাড়তে হয়।
