গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports গোলশূন্য মেসি, ড্রয়ে থামল মায়ামি

    গোলশূন্য মেসি, ড্রয়ে থামল মায়ামি

    0
    164
    ছবি সৌজন্যে : এক্স

    লিওনেল মেসির দুর্দান্ত গোলের ধারা অবশেষে থামল। এমএলএসে টরন্টো এফসির মাঠে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।আর্জেন্টাইন সুপারস্টার মেসি এর আগে টানা তিন ম্যাচে পাঁচ গোল করেছিলেন। দুর্দান্ত ফর্ম নিয়েই টরন্টোর মাঠে নেমেছিলেন তিনি।

    ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও টরন্টোর গোলরক্ষক শন জনসনের দুর্দান্ত সেভে গোলশূন্য থাকেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা।প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জর্দি আলবার ক্রসে হেড করে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে ৬০ মিনিটে সমতায় ফেরে টরন্টো, গোল করেন জর্জি মিহাইলোভিচ।শেষদিকে মেসিকে দু’বার গোলবঞ্চিত করেন জনসন।ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন টরন্টোর গোলরক্ষক শন জনসন।ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, জয়ের যোগ্য ছিলেন। তাঁদের সবচেয়ে বেশি সুযোগ ছিল। হয়তো দ্বিতীয়ার্ধের ১০-১৫ মিনিট তাঁরা কিছুটা বিভ্রান্ত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত খেলা নিয়ন্ত্রণে ছিল।

    ২৪ ম্যাচে ২৩ গোল করে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতা মেসি। ড্রয়ের ফলে ৫৬ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা সাত পয়েন্টে পিছিয়ে থাকলেও দুটি ম্যাচ হাতে রয়েছে।