জোড়া গোল করে শীর্ষে মেসি

0
191
ছবি সৌজন্যে : এক্স

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর ইন্টার মায়ামির দারুণ জয় যেন সমার্থক। আরও একটি ম্যাচে জ্বলে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা। নিজে করলেন দুটি গোল, বানিয়ে দিলেন আরও একটি। লিগে গোলের তালিকায় পৌঁছে গেলেন সবার ওপরে।

অধিনায়কের অসাধারণ পারফরম্যান্সে প্লেঅফের কাছাকাঠি পৌঁছে গেল ইন্টার মায়ামি।মেজর লিগ সকারে ডি.সি. ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল ইন্টার মায়ামি।মেসির সহায়তায় তাদেও আইয়েন্দে মায়ামিকে এগিয়ে দেন প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন মায়ামি দলপতি নিজেই।তার দু’ গোলের ফাঁকে একটি পেনাল্টি পেয়েছিল মায়ামি।মেসি নিজে না নিয়ে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার মাতেও সিলভেতিকে। তবে মায়ামির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ১৯ বছর বয়সী উইঙ্গার পারেননি সুযোগ কাজে লাগাতে। মেসি নিজে শট নিলে হয়তো হ্যাটট্রিক হতে পারত তার।হ্যাটট্রিক না হলেও ২২ ম্যাচ ২২ গোল করে লিগের গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠে গেলেন তিনি।পেছনে ফেললেন স্যাম সারিজকে। এ দিনই অরল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে পরাজয়ের ম্যাচে গোল করতে পারেননি ন্যাশভিলের স্ট্রাইকার। ৩১ ম্যাচে তার গোল ২১টি। ম্যাচে ২৪ মিনিটে গোল খেতে বসেছিল মায়ামি।বক্সের বেশ বাইরে থেকে শট নেন ডি.সি. ইউনাটেডের ব্রেন্ডন সারভানিয়া। শটে তেমন জোর ছিল না, বল ছিল গোলকিপার অস্কার উস্তারির সোজাসুজি। কিন্তু গ্রিপে নিতে গিয়ে বল হাত থেকে ফসকে পেছনে চলে যায় তার।

সৌভাগ্যবশত তা বার ঘেঁষে চলে যায় বাইরে।২৯ মিনিটে মায়ামির ইয়ানিক ব্রাইটের হেড ঝাঁপিয়ে রক্ষা করেন ইউনাইটেডের গোলকিপার।৩৫ মিনিটে নিজেদের অর্ধ থেকেই নিখুঁত দূরপাল্লার পাস দেন মেসি। বল ধরে ছুটে গিয়ে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠান আইয়েন্দে।মেসি প্রথম গোল পেতে পারতেন ৫৪ মিনিটে। দু’জনকে কাটিয়ে দারুণভাবে বক্সে ঢুকে আরও দুইজনের মাঝ থেকে শট নেন তিনি। কিন্তু বল ফিরে আসে ক্রসবারে লেগে। তবে ৬৬ মিনিটে জর্দি আলবার পাস থকে বল পেয়ে আর ভুল করেননি মায়ামি অধিনায়ক।