
মেসিকাণ্ডে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে সিট। মেসি ইভেন্টে ১৯ কোটি টাকা উঠেছিল বলে অভিযোগ।
জোমাটো কর্তাদের জেরা করে জানতে পারেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে মেসিকাণ্ডে গ্রেফতার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেল হেফাজতে রয়েছেন। তাঁর অ্যাকাউন্টের ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এবার বঞ্চিত দর্শকদের টাকা ফেরত দিতে সচেষ্ট হয়েছে সিট। টাকা ফেরানোর জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। আদালতের নির্দেশ মেনে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করবে পুলিশ।
এমনটাই স্পেশাল ইনভেস্টিগেশন টিম সূত্রে খবর। ১৩ ডিসেম্বর অনলাইন বা অন্য কোনও প্রক্রিয়ায় টিকিট কেটে যুবভারতীতে গিয়ে মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন, তাদেরই টাকা ফেরত দেওয়া হবে।









