মুলারের কণ্ঠে মেসি বন্দনা

0
59
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এমএলএস ,মেজর লিগ সকার কাপ ফাইনালে আগামী রবিবার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির প্রতিপক্ষ থমাস মুলারের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

দু’ দলই নিজেদের ইতিহাসে এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছে।ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ৩–১ গোলে সান ডিয়েগোকে হারিয়ে প্রথমবার এমএলএস কাপ ফাইনাল নিশ্চিত করে। আর মেসির মায়ামি ৫–১ গোলে নিউ ইয়র্ক সিটি এফসিকে উড়িয়ে  চ্যাম্পিয়নশিপর মঞ্চে পৌঁছে যায়।ফাইনালের সেই মহারণের আগে মাইন্ড গেম কিংবা মনস্তাত্বিক লড়াইয়ের কৌশল নিয়েছেন মুলার। প্রাক্তন বায়ার্ন মিউনিখের এই অ্যাটাকিং মিডফিল্ডার ক্যারিয়ারে অনেকবারই মেসির হৃদয়ভঙ্গের কারণ হয়েছেন। ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক অঙ্গনেও মুলার-মেসিরের দ্বৈরথ বেশ পুরোনো।এবার পুরোনো শত্রুর মুখোমুখি হওয়ার আগে মুলারের কণ্ঠে শোনা গিয়েছে মেসি বন্দনা। এক সাক্ষাৎকারে মেসিকে ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার বলেছেন জার্মান কিংবদন্তি থমাস মুলার।মেসির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে কিন্তু অনেকটাই এগিয়ে মুলার।

দুই মহাতারকার মোট দশবারের দেখায় মুলার জিতেছেন ৭ বার, আর মেসি পক্ষে ফল এসেছে মাত্র ৩ বার। এরমধ্যে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ তো এখনো তাড়া করে বেড়ায় মেসিকে।