গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk কেজরিওয়ালের জামিনের আর্জির রায়দান স্থগিত

    কেজরিওয়ালের জামিনের আর্জির রায়দান স্থগিত

    0
    121
    Judgment on Kejriwals bail plea adjourned
    Judgment on Kejriwals bail plea adjourned

    আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আর্জির রায়দান স্থগিত রেখেছে দিল্লির আদালত। দুদিন ধরে এই মামলার শুনানি হয়েছে রাউস অ্যাভেনিউ কোর্টে।

    যদিও আদালতে ইডি সওয়াল করেছে, আপ প্রধানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে তদন্তকারী সংস্থার হাতে। রাউস অ্যাভেনিউ কোর্টে বুধবারও ধাক্কা খেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে ইডি দাবি করেছিল, আবগারি দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ১০০ কোটির দুর্নীতির প্রমাণ রয়েছে তাদের হাতে। সেই সওয়ালের ভিত্তিতেই আদালত জানিয়ে দেয়, ৩ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন নিয়ে শুনানি শুরু হয় দিল্লির আদালতে। গত দুদিন শুনানির পরে বৃহস্পতিবার রায় বেরনোর কথা ছিল। কিন্তু বিচারক ন্যায় বিন্দু জানিয়েছেন, মামলা রায়দান আপাতত স্থগিত রাখা হল। উল্লেখ্য, ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে।