বিহারে ১ ঘণ্টার মধ্যে ফিরবে মদ, প্রতিশ্রুতি পিকের 

0
172
তিনি ক্ষমতায় আসার এক ঘণ্টার মধ্যেই বিহারে মদ ফিরবে। নতুন দল ঘোষণার আগে ফের প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর।
 অক্টোবরেই প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দল জন সুরজ যাত্রা শুরু করবে। সেই দল বিহারের আগামী বিধানসভা নির্বাচনে অংশও নেবে। এই আবহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর বলেছেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আগে লালুপ্রসাদ যাদব বিহারের সর্বনাশের জন্য দায়ী।একই সঙ্গে মদ নিষেধাজ্ঞা বিহারে অকার্যকর বলেও সমালোচনা করেছেন তিনি। প্রশান্ত কিশোরের দাবি, এই নীতি অবৈধভাবে বাড়িতে বাড়িতে মদ পৌঁছনোর প্রবণতার দিকে ঠেলে দেবে বিহারকে। এমনকি মদ নিষেধাজ্ঞার কারণে রাজ্য সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাঁর অভিযোগ, অবৈধ মদের ব্যবসা থেকে বেশ কয়েক জন আমলা লাভবান হচ্ছেন।